Logo

তিন স্বর্ণকারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৪

profile picture
উপজেলা প্রতিনিধি
আড়াইহাজার, নারায়ণগঞ্জ
২২ ডিসেম্বর, ২০২৫, ১৫:৫৯
তিন স্বর্ণকারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৪
ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে তিনটি স্বর্ণকারের বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রামে এ ঘটনা ঘটেছে। ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন ৪ জন।

ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটে নিয়ে গেছে। এ ঘটনার পর পুলিশ সুজন (২৬) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে।

আক্রান্ত বাড়ী গুলোর সদস্যদের সূত্রে জানা গেছে, ওই রাতে অনুমান ২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত ডাকাত দল তাদের তান্ডব চালায়। তারা প্রতিটি বাড়ির কেচি গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পরিবারের লোকজনদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নিতে থাকে।

বিজ্ঞাপন

এ সময় পরিবারের লোকজন ডাক চিৎকার করলে ডাকাত দল ধারালো দা দিয়ে কুপিয়ে গৃহকর্তা সাবেক ইউপি সদস্য ও স্বর্ণকার হারাধন রায়ের ছেলে দুয়াল রায়, তার ভাগানে রাজন রায় এবং ভাগ্নর জামাতা সুজন রায়সহ এক প্রতিবেশী সিয়ামকে গুরুতর জখম করে।

ডাকাত দল দয়াল রায়ের ঘর থেকে ৫ ভরি ওজনের স্বর্ণালংকার, ১০ ভরি রুপা, নগদ ১০ হাজার টাকা, রাজন রায়ের ঘর থেকে ৬ ভরি ওজনের স্বর্ণালংকার, ৫ ভরি রুপা এবং ৬০ হাজার টাকা এবং সুজন রায়ের ঘর থেকে ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার, ১০০ ভরি রুপা এবং নগদ দেড় লাখ টাকা লুটে নেয়। আহত ৪ জনকেই আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার পর পুলিশ সুজন (২৬) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত সুজন উপজেলার আগুয়ান্দী গ্রামের হোসেনের পুত্র এবং তার নামে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

আড়াইহাজার থানার ওসি মো: আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শণ করেছি। ডাকাত গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ চেষ্টা করছে। ডাকাত প্রতিরোধে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা সহ জনগনকে নিজ নিজ এলাকায় পাহারা দেয়ার জন্য উদ্ভুদ্ধ করা হচ্ছে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD