Logo

রেললাইনের পাত তুলে ফেলায় অগ্নিবীনা ট্রেন লাইনচ্যুত

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:১১
রেললাইনের পাত তুলে ফেলায় অগ্নিবীনা ট্রেন লাইনচ্যুত
ছবি: সংগৃহীত

রেললাইনের পাত তুলে ফেলায় ময়মনসিংহের গফরগাঁওয়ে যাত্রীবাহী আন্তঃনগর অগ্নিবীনা ট্রেনের ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা–ময়মনসিংহ রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

বিজ্ঞাপন

সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে উপজেলার সালটিয়া মাঠখোলা এলাকায় এই ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা অগ্নিবীনা ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করছিল। ভোর সাড়ে ৫টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে সালটিয়া মাঠখোলা এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা রাতের আঁধারে আনুমানিক ১৫ ফুট রেললাইনের পাত তুলে ফেলায় এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে রেললাইন মেরামতের কাজ চলছে বলে জানান তিনি।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD