আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাবেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলের তিন জেলা ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর সফর করবেন। সফরকালে তিনি একাধিক জনসভায় অংশ নেবেন এবং পরে পরিবারের সদস্যদের কবর জিয়ারত করবেন।
বিজ্ঞাপন
দলীয় সূত্র জানায়, সফরের শুরুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওয়ে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর তিনি নীলফামারী হয়ে দিনাজপুরে যাবেন।
ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে করে জনসভাস্থলে যাবেন বিএনপি চেয়ারম্যান।
বিজ্ঞাপন
স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা জানান, ঠাকুরগাঁওয়ের উন্নয়ন নিয়ে বিএনপি মহাসচিবের অনেক পরিকল্পনা রয়েছে। দলের চেয়ারম্যান তারেক রহমান এখানে আসার পর তা বাস্তবায়নে আরও সহজ হবে।
পুলিশ জানায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি সফরে এখানে আসছেন। তার নিরাপত্তার জন্য যা প্রয়োজন, সব করা হবে।
বিজ্ঞাপন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারে প্রতি মানুষের যে ভালোবাসা, তা ৭ ফেব্রুয়ারির জনসভায় তাদের উপস্থিতি দিয়ে প্রমাণ করবেন।








