জীবননগরে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে পুলিশের কড়াকড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জীবননগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে জীবননগর শহরের বাসস্ট্যান্ড এলাকায় থানা পুলিশের উদ্যোগে দিনব্যাপী চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই, সন্দেহভাজন ব্যক্তিদের চেকিং এবং চলাচলকারী বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করা হয়। পুলিশের এ তৎপরতা এলাকাবাসী ও যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে।
বিজ্ঞাপন
এ বিষয়ে ওসি সোলায়মান শেখ সাংবাদিকদের জানান, নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিনের মতো আজও শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাড়ির কাগজপত্র যাচাইসহ সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।
পুলিশের নিয়মিত চেকিং ও সক্রিয় উপস্থিতির ফলে নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, অপরাধ বা অবৈধ কার্যক্রম প্রতিহত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।








