Logo

সিলেটে নির্বাচনী জনসভায় অংশ নিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৪৪
সিলেটে নির্বাচনী জনসভায় অংশ নিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত

সিলেট-২ আসনে নির্বাচনী জনসভায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী।

বিজ্ঞাপন

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে বিশ্বনাথ উপজেলা শহরে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনার জনসভায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্র জানায়, জনসভায় মিছিল নিয়ে যোগ দিচ্ছিলেন সোহেল চৌধুরী। মিছিলটি জনসভাস্থলের কাছাকাছি পৌঁছালে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের ভাগনে মোহাম্মদ আলী শিপন জানান, নির্বাচনী জনসভায় মিছিলসহ প্রবেশের সময় সোহেল চৌধুরী হৃদরোগে আক্রান্ত হন।

উল্লেখ্য, সোমবার বিকেলে বিশ্বনাথে সিলেট-২ আসনের বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনার শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছিল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD