Logo

চুয়াডাঙ্গায় বিএনপির বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৪০
চুয়াডাঙ্গায় বিএনপির বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত
ছবি প্রতিনিধি।

নির্বাচনী প্রচারণার শেষ দিনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শরীফুজ্জামান শরীফের ধানের শীষ প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির আয়োজনে বিশাল এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অংগ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেয়।

বিজ্ঞাপন

নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান বুলা। সভা সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু।

নির্বাচনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, লে. কর্ণেল অবসরপ্রাপ্ত সৈয়দ কামরুজ্জামান, সিঙ্গাপুর চেম্বার অব কমার্সের সভাপতি সিআইপি সাহিদুজ্জামান টরিক, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি প্রমুখ।

বিজ্ঞাপন

সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের জনগণ ভোট দিতে পারেনি। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। এ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের দলই বিজয়ী হয়ে সরকার গঠন করবে। কারণ স্বাধীনতাবিরোধীদের এ দেশের মানুষ প্রত্যাখান করবে। বক্তারা চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শরীফুজ্জামান শরীফকে বিজয়ী করার আহ্বান জানান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD