Logo

নোয়াখালী-৬ আসন : হান্নান মাসউদের পরিবারের ওপর হামলার অভিযোগ

profile picture
জেলা প্রতিনিধি
নোয়াখালী
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৫
নোয়াখালী-৬ আসন : হান্নান মাসউদের পরিবারের ওপর হামলার অভিযোগ
ছবি: সংগৃহীত

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী এবং তার ভাইসহ কয়েকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে, বুড়িরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে এ ঘটনাটি ঘটে।

হামলার বিষয়ে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. হাফিজুর রহমান। তিনি জানান, বিএনপি নেতা লিটন চৌধুরী ও স্বপন মেম্বারের নেতৃত্বে একদল দেশীয় অস্ত্রধারী ব্যক্তি রাস্তা অবরোধ করে হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়, হামলাকারীরা শ্যামলী সুলতানাকে রড দিয়ে মারধর করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেয়। এছাড়া ঘটনাটি ভিডিও করতে গেলে আরেকজনের মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। হামলায় হান্নান মাসউদের ভাইসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

শ্যামলী সুলতানা জেদনী তার ফেসবুক আইডিতে লিখেছেন, আমাকে রড দিয়ে মেরেছে বিএনপির সন্ত্রাসীরা। আমার ফোন কেড়ে নিয়েছে। আমাকে মারার ভিডিও ধারণকারীর ফোন ভেঙে ফেলেছে। আমার দেবরকে একসঙ্গে মেরেছে। প্রশাসন এখনও নিষ্ক্রিয়।

পরবর্তী পোস্টে তিনি বলেন, আল্লাহ সব দেখেন, সব জানেন। আমরা শেষ পর্যন্ত লড়াই করব। হাতিয়ার মানুষ দলে দলে ভোট দিতে নেমে পড়ুন, আজ আমাদের মুক্তির লড়াই।

বিজ্ঞাপন

মো. হাফিজুর রহমান দাবি করেন, এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে।

এই অভিযোগের বিষয়ে বিএনপির কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হাতিয়া উপজেলার ইউএনও মো. আলাউদ্দিন জানিয়েছেন, হাতিয়া এলাকায় বেশ কিছু গুজব ছড়ানো হচ্ছে। আমরা মাঠে রয়েছি এবং যেখানে সমস্যা হচ্ছে, সেখানেই যাচ্ছি।

বিজ্ঞাপন

এ ঘটনায় স্থানীয় ভোটাররা উদ্বিগ্ন হলেও প্রশাসন তৎপর থাকায় ভোটগ্রহণ নির্বিঘ্নভাবে চালানোর চেষ্টা চলছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD