বগুড়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ৯

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ৯ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ভবানীপুর ইউনিয়নের সোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরের কাউনিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি হাইস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-৩০৪১) সোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সড়কের মাঝের আইল্যান্ডে গিয়ে সজোরে ধাক্কা খায়।
ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হক আর নেই
বিজ্ঞাপন
আহতদের মধ্যে রয়েছেন— মোছা. ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (১), আরহাম (৭) ও হামিম (৩০)। হাসপাতাল সূত্র জানিয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. রইছ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








