নবান্নের আনন্দে দুমকি মহিলা কলেজে জমজমাট পিঠা উৎসব

পটুয়াখালীর দুমকিতে নবান্ন উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন করেছে দুমকি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজ। উৎসবে শিক্ষার্থীদের তৈরি ও প্রদর্শিত প্রায় ৩০ ধরনের পিঠা দর্শনার্থীদের আকৃষ্ট করে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় কলেজের অডিটরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জামাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন, দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান মিন্টু, সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম ও অধ্যাপক আসাদুজ্জামান এবং প্রেসক্লাব দুমকির সভাপতি মো. জসিম উদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল লস্কর, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, পাঙ্গাশিয়া মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম, চরবয়ড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন এবং এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য মো. সোহরাফ হোসেন ফকির, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন সম্ভু, জিটিভির জেলা প্রতিনিধি মো. শহিদুল ইসলাম সরদার এবং সমকাল প্রতিনিধি এবাদুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা।
পিঠা উৎসবের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা তৈরির প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজনে প্রায় ৩০ ধরনের বাহারি পিঠা প্রদর্শন করা হয়।
এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যবাহী খাবার ও নবান্নের সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ তৈরি হয়েছে।








