Logo

দুই শতাধিক পরিবারের মাঝে নাজমুলের ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার বিতরণ

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
১৮ মার্চ, ২০২৬, ১৩:৩৫
দুই শতাধিক পরিবারের মাঝে নাজমুলের ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার বিতরণ
ছবি: প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব বাঐতারা গ্রামে দুই শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ মানবিক উদ্যোগ গ্রহণ করেন পূর্ব বাঐতারা গ্রামের বাসিন্দা মোঃ খোদাবক্সের ছেলে মোঃ নাজমুল হাসান। তিনি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে এ ধরনের সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

জানা যায়, গত মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে নাজমুল হাসান নিজে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে ঈদ উপহার পৌঁছে দেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।

এ বিষয়ে নাজমুল হাসান বলেন, সমাজের অসচ্ছল, দুস্থ ও ছিন্নমূল মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতে এটি তার একটি ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজ চালিয়ে যেতে পারেন।

বিজ্ঞাপন

ঈদ উপহার পেয়ে উপকারভোগী মোঃ সাইফুল ইসলাম বলেন, বন্যা, ঈদসহ বিভিন্ন সময়ে নাজমুল তাদের পাশে দাঁড়ান। তার এ সহযোগিতায় তারা অনেক উপকৃত ও আনন্দিত।

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD