Logo

কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

profile picture
উপজেলা প্রতিনিধি
কোম্পানীগঞ্জ, নোয়াখালী
১৮ মার্চ, ২০২৬, ১৪:০০
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন “কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব”-এর ২০২৬-২০২৭ সেশনের কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার একটি অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি এএইচ এম মান্নান মুন্নার সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি মেছবাহ উদ্দিনের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে সাংবাদিক মেছবাহ উদ্দিন ও মো. আল ইমরানের যৌথ সঞ্চালনায় ২০২৬-২০২৭ সেশনের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে এএইচ এম মান্নান মুন্নাকে সভাপতি, মেছবাহ উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, সোহরাব হোসেন বাবর ও মোহাম্মদ উল্যাহ মিরাজকে সহ-সভাপতি এবং এম. এস. আরমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক হিমেল আহমেদ, কোষাধ্যক্ষ সৈয়দ রহিম উল্যাহ মহসিন, দপ্তর সম্পাদক আবদুল আজিজ সায়েম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল ইমরান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম সায়েম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সঞ্জয় ভৌমিক এবং সমাজকল্যাণ সম্পাদক ওয়াহিদুর রহমান।

বিজ্ঞাপন

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অজয় কুমার আচার্য, বিমল চন্দ্র মজুমদার ও শাহাদাত হোসেন রাসেল।

নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রেসক্লাবের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়ন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পেশাগত যোগাযোগ ও নেটওয়ার্কিং জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD