Logo

৮ দিনে যমুনা সেতুতে ১৮ কোটি টাকার টোল আদায়

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
২৪ মার্চ, ২০২৬, ১৬:২১
৮ দিনে যমুনা সেতুতে ১৮ কোটি টাকার টোল আদায়
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর ঘিরে যমুনা সেতুতে গাড়ি পারাপারের চাপ বেড়েছে, তবে এবারও যানজট কম ছিল। চলতি বছরের ১৬ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৮ দিনে সেতু দিয়ে মোট ২ লাখ ৫৪ হাজার ১৭৫টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে টোল আদায় হয়েছে প্রায় ১৭ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ৮০০ টাকা।

বিজ্ঞাপন

প্রতি বছর ঈদে যমুনা সেতুর টোল আদায় সাধারণ সময়ের তুলনায় দ্বিগুণ বা তারও বেশি হয়ে থাকে। এবারও গাড়ি পারাপারের ধারা স্বাভাবিক ছিল এবং নির্বাহী প্রকৌশলীর তথ্য অনুযায়ী, ঘরমুখী মানুষ স্বস্তিতে বাড়ি ফিরেছেন।

দিনে দিনে টোল আদায়ের হিসাব অনুযায়ী, ১৬ মার্চ ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয় এবং টোল সংগ্রহ হয় ২ কোটি ৯৪ লাখ ৭০ হাজার ৭০০ টাকা। ১৭ মার্চ পারাপার হয় ৪৬ হাজার ৯৩৮টি গাড়ি, টোল আসে ৩ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৬৫০ টাকা। ১৮ মার্চে গাড়ি পারাপার ৫১ হাজার ৫৯২টি এবং টোল ৩ কোটি ৫১ লাখ ৭৩ হাজার ৬৫০ টাকা।

বিজ্ঞাপন

১৯ মার্চ ৪৫ হাজার ৬৩৩টি, ২০ মার্চ ১৬ হাজার ৯৬১টি, ২১ মার্চ ১৩ হাজার ৯১০টি, ২২ মার্চ ১৮ হাজার ৩৩৭টি এবং ২৩ মার্চ ২৫ হাজার ১৪৬টি যানবাহন সেতু পারাপার হয়। টোল আদায়ের দিকে নজর দিলে, ২০ মার্চ ১ কোটি ২৩ লাখ ৬৫ হাজার ৪৫০ টাকা, ২১ মার্চ ৬১ লাখ ৩ হাজার ৩০০ টাকা, ২২ মার্চ ১ কোটি ৪৭ হাজার ৯৫০ টাকা এবং ২৩ মার্চ ১ কোটি ৪৫ লাখ ২৮ হাজার ২৫০ টাকা সংগ্রহ করা হয়।

ঈদকে সামনে রেখে ১৮টি টোল বুথ স্থাপন করা হয়। মোটরবাইকের জন্য দুই পাশে দুটি করে পৃথক বুথ রাখা হয়।

বিজ্ঞাপন

নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদের আগে ছাড়া এবার তেমন কোনো যানজট দেখা যায়নি। ঘরমুখী মানুষ স্বস্তিতে বাড়ি ফিরেছে। টোল আদায় স্বাভাবিকভাবেই হয়েছে এবং যানপরিবহন ঝুঁকিমুক্তভাবে পরিচালিত হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD