শার্শায় সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

যশোরের শার্শা উপজেলা-এ মোটরসাইকেল দুর্ঘটনায় আপন হোসেন (১৬) ও মিলন হোসেন (১৯) নামে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে বেনাপোল থেকে পুটখালীর দিকে যাওয়ার পথে উত্তর বারোপোতা বিজিবি পোস্ট এলাকার কাছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক ও আরোহী দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহতরা হলেন রাজগঞ্জ খলশী গ্রাম-এর বাসিন্দা। আপন হোসেন ওই গ্রামের রিপন হোসেনের ছেলে এবং মিলন হোসেন একই গ্রামের তৌহিদ হোসেনের ছেলে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








