Logo

সুবিদপুরে বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

profile picture
উপজেলা প্রতিনিধি
ফরিদগঞ্জ, চাঁদপুর
২৫ মার্চ, ২০২৬, ২০:৫৮
সুবিদপুরে বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
ছবি প্রতিনিধি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এক ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আনন্দ ভাগাভাগি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (২৫ মার্চ) দুপুর ২টায় দক্ষিণ সুবিদপুরে ফারুক মোল্লার বাড়ির মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ এম এ হান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিফন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জু, সদস্য সচিব শাওন চৌধুরী এবং উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেবেকা সুলতানা স্মৃতি।

বিজ্ঞাপন

এছাড়া ৩ নং সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেলায়েত হোসেন, সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন মিজি, সাধারণ সম্পাদক মো. ইমান হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোল্লাসহ মনির হোসেন পাটোয়ারী, আহসান হাবীব, ডি. নেছার, আল আমিন খান এবং ইউনিয়ন যুবদলের সভাপতি সোহাগ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুর রশিদ মেম্বার, তানহা, মমিন, জসিম উদ্দিন, মো. আলী হোসেন, আব্দুল কুদ্দুস মিয়াজী, মোহাম্মদ তোফাজ্জল হোসেন সবুজ, আমির হোসেন মোল্লা, জাহিদুল ইসলাম, পারভিন মেম্বার, রোকেয়া, শাহনাজ, খালেদাসহ স্থানীয় নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD