Logo

সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২৬ মার্চ, ২০২৬, ১৬:০৯
সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত
ছবি: সংগৃহীত

কক্সবাজারে উখিয়ার আঞ্জুমান পাড়া সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছে। বিজিবি জানিয়েছে, ওই রোহিঙ্গা যুবক আশ্রয় শিবির থেকে বে-আইনিভাবে বের হয়ে সীমান্তে নাফ নদীর শূণ্যরেখায় মাছ ধরতে গিয়েছিল

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর পৌণে ১ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া সীমান্তে নাফ নদীর শূণ্যরেখায় এ ঘটনা ঘটে বলে জানান, বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

আহত মোহাম্মদ শহীদুল (২৫) উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, দুপুরে উখিয়ার আঞ্জুমান পাড়া সীমান্তে নাফ নদীর শূণ্যরেখায় মোহাম্মদ শহীদুল সহ আরও কয়েকজন রোহিঙ্গা মাছ ধরছিল। এক পর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শহীদুল গুরুতর আহত হয়।

‘বিস্ফোরণের ঘটনায় শহীদুলের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি জানান, ঘটনার পর সেখানে উপস্থিত লোকজন আহত যুবককে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD