Logo

জীবননগরে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, চালকরা ভোগান্তিতে

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
২৮ মার্চ, ২০২৬, ১৫:১৫
জীবননগরে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, চালকরা ভোগান্তিতে
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর এলাকায় তেল সংকট তীব্র আকার ধারণ করেছে। শনিবার (২৮ মার্চ) দুপুর দেড়টা থেকে জীবননগর ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য শত শত চালকের দীর্ঘ লাইন দেখা গেছে, ফলে সাধারণ চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন প্রায় হাজারখানেক মোটরসাইকেল তেল নিতে পাম্পে আসে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালক তেল পেতে পারছেন না।

মোটরসাইকেল চালকরা দাবি করেছেন, জীবননগরের ছয়টি পাম্পে একযোগে তেল সরবরাহ নিশ্চিত করা হলে দীর্ঘ লাইন অনেকটাই কমে আসবে এবং ভোগান্তিও হ্রাস পাবে।

বিজ্ঞাপন

নাসিম ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ জানিয়েছেন, জেলা প্রশাসনের সমন্বয় ছাড়া একযোগে সব পাম্পে তেল সরবরাহ করা সম্ভব নয়। তাদের কথায়, “চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) মহোদয় ডিপোগুলোর সঙ্গে সমন্বয় করলে একাধিক পাম্পে একসঙ্গে তেল সরবরাহ করা সম্ভব হবে।”

কর্তৃপক্ষ আরও জানান, আগে ডিপো থেকে প্রতিদিন প্রায় সাড়ে চার হাজার লিটার তেল সরবরাহ করা হতো। বর্তমানে তা অর্ধেকেরও কমে এসেছে। অন্যদিকে মোটরসাইকেলের সংখ্যা ও চাহিদা কয়েকগুণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

ফলে চালকরা এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে ঘুরে তেল সংগ্রহের চেষ্টা করছেন, যা সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, দ্রুত সমন্বিত উদ্যোগ না নিলে জীবননগরে তেল সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD