Logo

নীলফামারীতে বাস-ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ১২

profile picture
জেলা প্রতিনিধি
নীলফামারী
২৯ মার্চ, ২০২৬, ১৯:০৪
নীলফামারীতে বাস-ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ১২
ছবি: সংগৃহীত

নীলফামারীর ডোমার উপজেলায় বাস, ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) দুপুরে নীলফামারী-ডোমার মহাসড়কের হরিণচড়া ইউনিয়নের শালমারা নিলাহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ডোমার বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নীলফামারীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে শালমারা নিলাহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের মুহূর্তে বাসটির ধাক্কায় পাশ দিয়ে চলা একটি যাত্রীবাহী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে নিচে পড়ে যায়। একই সঙ্গে বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে বাস ও অটোরিকশার অন্তত ১২ জন যাত্রী গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠান।

ডোমার থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, দুর্ঘটনাস্থল থেকে যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাস, ট্রাক ও অটোরিকশাটি থানা হেফাজতে রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD