Logo

কুষ্টিয়ায় ডেকে নিয়ে আওয়ামী লীগ নেতাকে গুলি করল দুর্বৃত্তরা

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
৩০ মার্চ, ২০২৬, ১১:৩৪
কুষ্টিয়ায় ডেকে নিয়ে আওয়ামী লীগ নেতাকে গুলি করল দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ডেকে নিয়ে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের সদরপুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি শফিকুল ইসলাম আজম, তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং স্থানীয়ভাবে তামাক ব্যবসার সঙ্গে যুক্ত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় নিজ প্রতিষ্ঠানে অবস্থানকালে কয়েকজন ব্যক্তি তাকে বাইরে ডেকে নেয়। বাইরে বের হওয়ার পরপরই তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় হামলাকারীরা। এতে শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন তিনি।

বিজ্ঞাপন

স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার ডান চোখ, বাম চোয়াল ও পেটে গুলি লেগেছে। পেটে আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহীতে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে তিন রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করেছে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং হামলার কারণ উদঘাটনে কাজ চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD