Logo

ধামরাইয়ে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত

profile picture
উপজেলা প্রতিনিধি
ধামরাই, ঢাকা
১ এপ্রিল, ২০২৬, ১২:৩৮
ধামরাইয়ে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত
ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ট্রাকের চাপায় আব্দুল বারেক (৪৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) রাত প্রায় ১১টার দিকে ধামরাই বাজার রোডের যাত্রাবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারেক পৌরসভার আইঙ্গন এলাকার আবু বক্করের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তিনি নীলফামারী জেলার ডোমার থানার বোমনাতি এলাকার রমজান আলীর ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশা চালক ঢুলিভিটা এলাকা থেকে ধামরাই বাজারের দিকে যাচ্ছিলেন। যাত্রাবাড়ী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে তার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) জুলফিকার আলী বলেন, ট্রাকচাপায় একজন নিহত হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় জনতা ট্রাকটি আটক করে ৯৯৯-এ ফোন দেয়। এ বিষয়ে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD