ঢাকা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ইয়াসিন ফেরদৌস মুরাদ

ঢাকা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
বিজ্ঞাপন
তিনি ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মির্জা ইয়ার হোসেনের পুত্র।
মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
ইয়াসিন ফেরদৌস মুরাদ দীর্ঘদিন ধরে ঢাকা জেলার রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে তিনি একাধিকবার কারাবন্দিও হয়েছেন।
বর্তমানে তিনি ঢাকা জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও প্রশাসনিক দক্ষতায় ঢাকা জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।








