কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের

কুমিল্লার দাউদকান্দি ও বুড়িচং উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ভোরের দিকে দাউদকান্দি উপজেলার অংশে মহাসড়কে একটি অজ্ঞাত গাড়ির চাপায় দুই অটোরিকশা চালকের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অন্তত চারজন আহত হন, যাদেরকে দ্রুত উদ্ধার করে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, একটি অজ্ঞাত গাড়ি অটোরিকশাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই চালক প্রাণ হারান এবং আরও কয়েকজন আহত হন।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- উপজেলার সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা পেশায় অটোরিকশা চালক ছিলেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার বলেন, মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসারে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুই পরিবহনের দুই চালক নিহত হয়েছেন। এসময় আহত হন আরও একজন।
বিজ্ঞাপন
বুধবার ভোরে উপজেলার নিমসার বাজারে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন জানান, দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
দুটি দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








