ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যমজ দুই ভাই নিহত

ফরিদপুরের মধুখালীতে ভাটিয়াপাড়া যাওয়ার পথে লোকাল ট্রেনে কাটা পড়ে যমজ দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন তায়েব শেখ (৪) ও আহমেদ শেখ (৪)।
বিজ্ঞাপন
দুপুর দুইটার দিকে মধুখালীর নোয়াপাড়া ইউনিয়নের ভূষনা-লক্ষণদিয়া রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশুর বাবা ওই এলাকার ব্যবসায়ী আকাশ শেখ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে ছেড়ে আসা একটি ভাটিয়াপাড়া গামী লোকাল ট্রেনের নিচে পড়ে শিশুরা প্রাণ হারায়।
বিজ্ঞাপন
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, খবর পেয়েছি আমি ঘটনাস্থলে যাচ্ছি। এখন বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তবে প্রাথমিকভাবে জানা গেছে, যমজ দুটি শিশু ট্রেনে কাটা পড়ে মারা গেছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।








