Logo

পূবাইলে তুরাগ ফিলিং স্টেশন মালিককে ৬০ হাজার টাকা জরিমানা

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর সদর, গাজীপুর
১ এপ্রিল, ২০২৬, ১৫:৩৫
পূবাইলে তুরাগ ফিলিং স্টেশন মালিককে ৬০ হাজার টাকা জরিমানা
ছবি: প্রতিনিধি

পূবাইলে মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তুরাগ ফিলিং স্টেশনের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) দুপুরে মিরের বাজারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার তথ্যের ভিত্তিতে এনএসআই, বিজিবি ও গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম। অভিযানের সময় মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখার দায়ে এবং বিভিন্ন অনিয়মের কারণে তুরাগ ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম বলেন, “জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে আজ আমরা পূবাইলের মেসার্স তুরাগ ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছি। এ সময় অবৈধভাবে তেল মজুদের অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD