ধর্মপাশায় চটপটি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় তোহাদ আহমেদ হিরন মিয়া (৩২) নামে এক চটপটি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (৪ এপ্রিল) সকাল প্রায় ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হিরন মিয়া ওই গ্রামের জব্বার মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে হিরনের ছোট ভাই বাবু তার কক্ষের দরজায় বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তিনি দেখতে পান, হিরন মিয়া ঘরের সিলিং ফ্যানের আংটায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।
বিজ্ঞাপন
ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি এ ঘটনা ঘটিয়েছেন।
স্থানীয়রা জানান, হিরন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় চটপটি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
বিজ্ঞাপন
খবর পেয়ে ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।








