Logo

বাঞ্ছারামপুরে জুয়ার আসর থেকে ৭ জুয়ারী গ্রেফতার

profile picture
উপজেলা প্রতিনিধি
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
৪ এপ্রিল, ২০২৬, ১২:৪৮
বাঞ্ছারামপুরে জুয়ার আসর থেকে ৭ জুয়ারী গ্রেফতার
ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফরদাবাদে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, তাস ও মোবাইল সেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ফরদাবাদ গ্রামের অলি মিয়ার বসতঘরে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ঘরের ভেতরে চলমান জুয়ার আসর থেকে ৭ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ২৮,৭৫০ টাকা, জুয়া খেলার ব্যবহৃত দুই বান্ডিল তাস এবং ৬টি মোবাইল সেট জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে আইনানুগভাবে জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন: জসিম (২৮), তৌহিদ মিয়া (৩৮), আলম মিয়া (৪০), মানিক মিয়া (২৭), আশিক মিয়া (২৫), জিয়াউর রহমান (৩৫), মহিউদ্দিন (৪৮)।

এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় একটি জুয়া মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মিয়া বলেন, “জুয়া ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD