Logo

শেরপুর-৩ আসনে অনিয়মের অভিযোগে জামায়াতের ভোট বর্জন

profile picture
উপজেলা প্রতিনিধি
শেরপুর
৯ এপ্রিল, ২০২৬, ১৫:২৯
শেরপুর-৩ আসনে অনিয়মের অভিযোগে জামায়াতের ভোট বর্জন
ছবি: সংগৃহীত

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপ-নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোটগ্রহণ চলাকালীন এই সিদ্ধান্ত জানানো হয়।

শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন অনিয়ম ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রার্থী ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করেছে, যার মধ্যে ২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচনের প্রথম কয়েক ঘণ্টায় বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতিতে ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

জেবি/এসডি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD