Logo

দামুড়হুদায় ৫টি অবৈধ কোমড় অপসারণ, চায়না জাল ধ্বংস

profile picture
উপজেলা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা
৯ এপ্রিল, ২০২৬, ১৬:৪৫
দামুড়হুদায় ৫টি অবৈধ কোমড় অপসারণ, চায়না জাল ধ্বংস
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে মাথাভাঙা নদী থেকে অবৈধভাবে বসানো ৫টি কোমড় অপসারণ এবং চায়না জাল ধ্বংস করা হয়েছে। এ অভিযান পরিচালনা করেন সুযোগ্য সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন আলম।

বিজ্ঞাপন

ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় হাউলি ইউনিয়নের মাথাভাঙ্গা নদীর সুবলপুর ব্রিজের পার্শ্ববর্তী অংশে অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়দের সহায়তায় নদীতে থাকা অবৈধ ৫টি কোমড় অপসারণ করা হয় এবং প্রায় ২০০ মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযুক্ত কাউকে আটক করা যায়নি।

অভিযানে সহায়তা করেন উপজেলা মৎস্য অফিসার মোঃ বিল্লাল হোসেন, সহকারী মৎস্য অফিসার ফারুক মালদার, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পেশকার মোঃ আনিসুর রহমান এবং আনসার সদস্যরা।

বিজ্ঞাপন

ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ শাহিন আলম বলেন, “কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ শিকার করা চলবে না। যারা এটি করে তারা জনসাধারণের শত্রু। মাথাভাঙা নদী এবং দেশীয় মাছ রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।”

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর সকলকে অনুরোধ করেছে, কোথাও নদী দখল করে অবৈধ বাঁধ বা কোমড় স্থাপন করে কারেন্ট ও চায়না জাল দিয়ে দেশীয় মাছ শিকার হলে তৎক্ষণাৎ তথ্য প্রদান করবেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD