Logo

উন্নয়নে ঐক্যের বার্তা নিয়ে জীবননগরে জেলা প্রশাসক মিজ্ লুৎফুন নাহার

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
৯ এপ্রিল, ২০২৬, ১৮:৫৯
উন্নয়নে ঐক্যের বার্তা নিয়ে জীবননগরে জেলা প্রশাসক মিজ্ লুৎফুন নাহার
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ লুৎফুন নাহার জীবননগর উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) বেলা ১১টায় জীবননগর উপজেলা অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। এতে উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী, ধর্মীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মিজ্ লুৎফুন নাহার বলেন, জীবননগরসহ পুরো চুয়াডাঙ্গা জেলার সার্বিক উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় বৃদ্ধি করে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

সভায় উপস্থিত বক্তারাও এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD