গণভোট বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরের নালিতাবাড়ী শহরে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা।
বিজ্ঞাপন
শনিবার (১১ এপ্রিল) বিকেলে দক্ষিণ বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপির নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী, পৌর জামায়াতের আমির হেলাল উদ্দিন, সেক্রেটারি আব্দুল মোমেন, জামায়াত নেতা দুলাল হোসেনসহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
এ সময় নেতারা বলেন, দেশের গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলোতে জনগণের মতামত প্রতিফলনের জন্য গণভোট একটি কার্যকর গণতান্ত্রিক পদ্ধতি। তারা গণভোট বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচিতে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে তাদের দাবির পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।








