Logo

খুলনায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ৯০

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
১২ এপ্রিল, ২০২৬, ১৬:০০
খুলনায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ৯০
ছবি: সংগৃহীত

খুলনা বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০ জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। রবিবার (১২ এপ্রিল) বিকেলে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মুজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে রবিবার (১২ এপ্রিল) বিকেল পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৯ জনে। একই সময়ে ৫১ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং এ পর্যন্ত মোট ১০ জন শিশুর মৃত্যু হয়েছে

বিভাগীয় তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আক্রান্ত ও ভর্তি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি কুষ্টিয়া জেলায়। সেখানে হামের উপসর্গ নিয়ে ৩৯৯ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া যশোরে ১১০ জন, খুলনায় ৯৪ জন, বাগেরহাটে ৩৫ জন, চুয়াডাঙ্গায় ১৬ জন, ঝিনাইদহে ৪৫ জন, মাগুরায় ৬৪ জন, মেহেরপুরে ৬৪ জন, নড়াইলে ৩০ জন এবং সাতক্ষীরায় ৫৯ জন শিশু চিকিৎসা নিচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৯০ শিশু। এরমধ্যে কুষ্টিয়ায় ২৩, সাতক্ষীরায় ৭, খুলনায় ৭, যশোরে ১৮, বাগেরহাটে ৫, চুয়াডাঙ্গায় ৩, ঝিনাইদহে ১২, মাগুরায় ৭ ও নড়াইলে ৪ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD