Logo

কাশিয়ানীতে ৩৩ লাখ টাকার মাদকসহ চিহ্নিত ব্যবসায়ী আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
কাশিয়ানী, গোপালগঞ্জ
১২ এপ্রিল, ২০২৬, ১৮:৫৯
কাশিয়ানীতে ৩৩ লাখ টাকার মাদকসহ চিহ্নিত ব্যবসায়ী আটক
ছবি প্রতিনিধি।

গোপালগঞ্জের কাশিয়ানী থানা পুলিশের অভিযানে ১০২০৫ পিস ইয়াবা, ২ কেজী গাজা, মাদক বিক্রির ৪ লাখ ২৬ হাজার ৮০০ শত টাকা সহ শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (১২ এপ্রিল) ভোররাতে উপজেলার পশ্চিম রাতইল গ্রামে তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত মাদকব্যবসায়ী উপজেলার পশ্চিম রাতইল গ্রামের মৃত শেখ মুহম্মদ আলীর ছেলে।

পুলিশ জানায়, থানা পুলিশের একটি দল উপজেলার রাতইল এলাকায় অভিযান চালায়। মুকসুদপুর সার্কেল এ এসপি নাফিছুর রহমান, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযানে অন্যান্য সদস্যরা অংশ নেন।

বিজ্ঞাপন

অভিযানের সময় ভোর তিনটার দিকে পশ্চিম রাতইল এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শেখ শহিদুল ইসলাম আকাশকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১২০০ পিস ইয়াবা ২কেজী গাজা মাদকব্যবসার ৪ লক্ষ ২৬ হাজার ৮০০ টাকা মাদকব্যবসা লেনদেনের তিনটি হিসাবের খাতা সহ সেবন ও বিক্রির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। মাদকের আনুমানিক মূল্য তেতত্রিশ লক্ষ টাকা। উদ্ধারকৃত মোট ৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকা মাদক বিক্রির অর্থ বলে আটক শেখ শহিদুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনা নিশ্চত করে জানান, আটক শেখ শহিদুল ইসলাম এর বিরুদ্ধে এর আগেও কাশিয়ানী থানায় একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD