Logo

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ২৫

profile picture
জেলা প্রতিনিধি
ফরিদপুর
১৩ এপ্রিল, ২০২৬, ১১:৫৩
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ২৫
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

বিজ্ঞাপন

সোমবার সকাল ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টেকেরহাট থেকে ভাঙ্গাগামী বাঙ্গিভর্তি একটি পিকআপের সঙ্গে ফরিদপুর থেকে বরিশালগামী শাহফরিদ পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানিয়েছেন, দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD