ফরিদপুরে পিকআপ-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ২

ফরিদপুরের ভাঙ্গায় পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং অন্তত ২৯ জন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত ব্যক্তিদের মধ্যে তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো. জাহাঙ্গীর মোল্লা (৩২)। তিনি ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে টেকেরহাট থেকে ভাঙ্গাগামী বাঙ্গী ভর্তি একটি পিকআপ দ্রুতগতিতে একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় বিপরীত দিক থেকে আসা ফরিদপুর থেকে মাদারীপুরগামী শাহ-ফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
বিজ্ঞাপন
সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপে থাকা ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লার মৃত্যু হয়। এ ঘটনায় পিকআপ ও বাসের অন্তত ২৯ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।








