Logo

জীবননগরে ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা, যুবকের এক মাসের কারাদণ্ড

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
১৩ এপ্রিল, ২০২৬, ১৮:০৯
জীবননগরে ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা, যুবকের এক মাসের কারাদণ্ড
ছবি প্রতিনিধি।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একটি ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে জীবননগর পৌর এলাকার জীবননগর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত যুবক হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার তেলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিফাত হোসেন (২০)।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকালে সিফাত হোসেন ফিলিং স্টেশনে জ্বালানি নিতে এসে অপ্রয়োজনে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং সেখানে উত্তেজনাকর পরিস্থিতির জন্ম দেন। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে আটক করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিনের সঙ্গে তিনি অশোভন আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD