Logo

ধর্মপাশায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কলেজছাত্র নিহত

profile picture
উপজেলা প্রতিনিধি
ধর্মপাশা, সুনামগঞ্জ
১৮ এপ্রিল, ২০২৬, ১৫:২৮
ধর্মপাশায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কলেজছাত্র নিহত
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের টগার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, চকিয়াচাপুর গ্রামের সামনে টগার হাওরে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন কয়েকজন কৃষিশ্রমিক। এতে মো. হাবিবুর রহমান (২২) নামের এক কলেজছাত্র গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের বজলু রহমানের ছেলে এবং বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

এ সময় একই এলাকার আব্দুল কাইউম (২৫) ও অমর হোসেন (২০) বজ্রপাতে আহত হন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে শঙ্কামুক্ত বলে জানা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্য, কালবৈশাখী ঝড়ের সময় হাওরে কাজ করার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। তারা হাওরে কাজের সময় আরও সতর্ক থাকার আহ্বান জানান।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD