Logo

মির্জাপুরে অজ্ঞাত নারী ও নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
মির্জাপুর, টাঙ্গাইল
২১ এপ্রিল, ২০২৬, ১৮:১৪
মির্জাপুরে অজ্ঞাত নারী ও নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় অজ্ঞাত এক নারী ও এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের লৌহজং নদীর তীরে মাটির নিচে পুঁতে রাখা বস্তাবন্দি অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি নদীর পাড়ে দুর্গন্ধ টের পান। পরে দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে তারা মাটির নিচে নারীর চুল দেখতে পান এবং বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে মরদেহ দুটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নারীটির মরদেহ উদ্ধারকালে তার সঙ্গে একটি নবজাতকের মরদেহও পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী ৭ থেকে ৮ মাসের গর্ভবতী ছিলেন এবং মৃত্যুর সময় নবজাতকের জন্ম হয়। পরবর্তীতে দু’জনকেই একসঙ্গে মাটিচাপা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD