সিরাজগঞ্জে শিশুকে বলাৎকারের অভিযোগে মামলা

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের কাঁনগাতী গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রিফাত (১৬) নামে এক কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) বিকেল প্রায় ৫টার দিকে শিশুটি প্রতিবেশী রিফাতের বাড়িতে বেড়াতে যায়। এ সময় অভিযুক্ত কৌশলে শিশুটিকে বাড়ির ভেতরে ডেকে নিয়ে বলাৎকার করে বলে অভিযোগ করা হয়েছে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটি কাতরাতে কাতরাতে বাড়িতে ফিরে আসে।
শিশুটির চাচি ফুলোমালা খাতুন জানান, শিশুটির শারীরিক অবস্থা দেখে জিজ্ঞাসা করলে সে ঘটনার বর্ণনা দেয় এবং জানায়, রিফাত তাকে বিল্ডিংয়ের ভেতরে ডেকে নিয়ে এ কাজ করেছে।
বিজ্ঞাপন
ঘটনার পরপরই শিশুটিকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
ভুক্তভোগী শিশুর দাদি মোছা. মালেকা খাতুন অভিযোগ করে বলেন, স্থানীয়ভাবে বিচার চেয়ে কোনো সুরাহা না পেয়ে তারা আইনের আশ্রয় নিয়েছেন। তিনি জানান, ঘটনার পর তার নাতি ঠিকমতো হাঁটতে বা বসতে পারছে না।
এদিকে, স্থানীয়দের দাবি, অভিযুক্তের পরিবার প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীর পরিবার ন্যায়বিচার পেতে বাধার সম্মুখীন হচ্ছে।
বিজ্ঞাপন
অভিযুক্তের মামা ইলিয়াস বলেন, ‘ওরা গ্রামের বিচার না করে আইনে গেছে, যা পারে করুক।’
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, ঘটনাটি নিয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের হয়েছে এবং শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
বিজ্ঞাপন
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।








