Logo

ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে নৃশংসভাবে হত্যা

profile picture
উপজেলা প্রতিনিধি
ধামরাই, ঢাকা
২৪ এপ্রিল, ২০২৬, ২৪:৫২
ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে নৃশংসভাবে হত্যা
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

নিহত নাহিদা ধামরাই সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগ থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, নাহিদার মা প্রবাসী এবং বাবা বরিশালে থাকেন। সে লাকুড়িয়াপাড়া এলাকায় নানি দেলোয়ারা বেগমের সঙ্গে থাকত। বিকেলে নানি দুধ আনতে বাইরে যাওয়ার সময় নাহিদাকে ঘর ভেতর থেকে আটকে রাখতে বলেন। কিছুক্ষণ পর নানি ফিরে এসে দেখেন ঘরের দরজা খোলা এবং রান্নাঘরে নাহিদার রক্তাক্ত দেহ পড়ে আছে।

বিজ্ঞাপন

নিহতের নানি দেলোয়ারা বেগম আহাজারি করে বলেন, "দুধ নিয়া ফিরা আইয়া দেখি দুয়ার মেলা। চুলার পাড়ে দেখি লম্বা হইয়া পইরা রইছে। দেখি কানেরটাও নাইকা, গলার চেইনও নাইকা।" ধারণা করা হচ্ছে, কানের দুল ও গলার চেইন লুটে নিতেই দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে।

পরে তাকে উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে তিনি নিশ্চিত করেন।

জেবি/এসআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD