জীবননগরে ইভটিজিং, গণধোলাইয়ের পর ভ্রাম্যমাণ আদালতের সতর্কতা

চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ব্রিজ মোড়ে এক মাদ্রাসাছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে নিলয় (৩০) নামে এক যুবককে আটক করে স্থানীয় জনতা। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আটক নিলয় মহেশপুর উপজেলার ঘুগরি পান্তাপাড়া বাজারপাড়া এলাকার মৃত জালাল শেখের ছেলে। তিনি দুই সন্তানের জনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ক্ষুব্ধ জনতা নিলয়কে আটক করে এবং গণধোলাই দেয়।
বিজ্ঞাপন
পরে বিষয়টি জীবননগর থানায় জানানো হলে থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগর দে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করেন।
উদ্ধারের পর নিলয়ের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তা বিবেচনায় নিয়ে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক কোনো সাজা প্রদান না করে সতর্ক করে ছেড়ে দেন। এ সময় ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
বিজ্ঞাপন
রাত প্রায় ৮টার দিকে তাকে নিজ হেফাজতে ছেড়ে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।








