মহেশপুরে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ

ঝিনাইদহের মহেশপুরে পৃথক অভিযানে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাত ও সকালে ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
বিজ্ঞাপন
বিজিবি সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭১/৯-এস সংলগ্ন রাজাপুর গ্রামের একটি খেজুর বাগান থেকে নায়েব সুবেদার তাপস সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪৪ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
পরে সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটে উথলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সন্তোষপুর গ্রামের একটি পাকা রাস্তার পাশ থেকে হাবিলদার ইছাববর আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৮০০ পিস ভারতীয় ঔষধ জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মাদক ও চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজ্ঞাপন








