Logo

৫০ শয্যা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে: ফজলুল হক

profile picture
উপজেলা প্রতিনিধি
কালিগঞ্জ, গাজীপুর
৩ মে, ২০২৬, ১৬:৫৩
৫০ শয্যা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে: ফজলুল হক
ছবি: প্রতিনিধি

প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-কে ৫০ শয্যা থেকে ১০০ শয্যা হাসপাতালে উন্নীত করা হবে বলে জানিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন।

বিজ্ঞাপন

রবিবার (৩ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় জনবল ও বিশেষজ্ঞ চিকিৎসকের শূন্যপদ পূরণ করা হবে। পাশাপাশি আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে এমআরআইসহ উন্নত যন্ত্রপাতি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ।

এ সময় আরও বক্তব্য রাখেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল হক বাচ্চু এবং বিশিষ্ট শিক্ষানুরাগী মো. মোন্তাজ উদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসা. আফরোজা বেগম, আবাসিক মেডিকেল অফিসার ডা. জিসেলী ঘোষ মুনমুন, মেডিকেল অফিসার ডা. ফারজানা হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, হাসপাতালের সক্ষমতা বাড়ানো হলে এলাকার সাধারণ মানুষ উন্নত চিকিৎসা সেবা সহজেই পাবে এবং স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD