রায়পুরে এসকেবি কনফারেন্স উপলক্ষে আলোচনা সভা

রায়পুরে এসকেবি ফেব্রিকেটর কনফারেন্স–২০২৬ উপলক্ষে উপহার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৫ মে) দুপুর ১টায় রায়পুর বাজারের ফুড ল্যান্ড অ্যান্ড সাইনিজ কনভেনশন হলে জাহাঙ্গীর স্টিল ডিজাইনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে রায়পুর, ফরিদগঞ্জ, লক্ষ্মীপুর, হায়দারগঞ্জসহ বিভিন্ন এলাকার এসকেবির ডিলার ও খুচরা ব্যবসায়ীরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসকেবি জাহাঙ্গীর স্টিল ডিজাইনের স্বত্বাধিকারী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসকেবি কোম্পানির এসএস ম্যানেজার মোশারফ হোসেন।
বিজ্ঞাপন
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসকেবি স্টিল অ্যান্ড স্টিলিয়ান্স কোম্পানি লিমিটেডের এজিএম রিয়াজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে আরও বক্তব্য দেন এসকেবি সেলস ম্যানেজার আলামিন হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ গ্লাসের স্বত্বাধিকারী বেলাল আহমেদ, বেলজিয়াম গ্লাস হাউজের স্বত্বাধিকারী মিজানুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালামসহ আরও অনেকে। এছাড়া অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠান চলাকালে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা ব্যবসায়ীদের মধ্যে এসকেবির পক্ষ থেকে প্রায় ৫০ জনকে সম্মাননা উপহার প্রদান করা হয়।








