Logo

বাড়ি ফেরা হলো না আর, বেপরোয়া বাস কেড়ে নিল ছোট্ট শিশুর প্রাণ

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৫ মে, ২০২৬, ১৮:২৯
বাড়ি ফেরা হলো না আর, বেপরোয়া বাস কেড়ে নিল ছোট্ট শিশুর প্রাণ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের ধাক্কায় নুসরাত জাহান (৭) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চিনকি আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত নুসরাত জাহান উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। সে স্থানীয় উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্কুল ছুটি শেষে চাচির সঙ্গে বাড়ি ফিরছিল শিশুটি। মহাসড়ক পার হওয়ার সময় নোয়াখালীগামী জোনাকি পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। তবে পথেই তার মৃত্যু হয়।

মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া শিল্পী জানান, গুরুতর আহত অবস্থায় শিশুটিকে আনা হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চমেক হাসপাতালে রেফার করা হয়।

বিজ্ঞাপন

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুজ্জামান বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD