Logo

কালীগঞ্জে ভেজালবিরোধী অভিযানে এগ্রো ফুড প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

profile picture
উপজেলা প্রতিনিধি
কালিগঞ্জ, গাজীপুর
১১ মে, ২০২৬, ১৫:১৪
কালীগঞ্জে ভেজালবিরোধী অভিযানে এগ্রো ফুড প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি এগ্রো ফুড প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

বিজ্ঞাপন

রবিবার (১০ মে) মধ্যরাতে উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় মো. মাসুদুর রহমান রুবেল-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

অভিযানে র‍্যাব-১-এর একটি দল, স্যানিটারি ইন্সপেক্টরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

বিজ্ঞাপন

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অনুমোদনবিহীন পণ্য সংরক্ষণ এবং ভেজাল সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়ম চলছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী ও উৎপাদন উপকরণ জব্দ করা হয়।

এ ঘটনায় আবদুল্লাহ এগ্রো ফুড প্রোডাক্ট-কে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জেলা স্যানিটারি ইন্সপেক্টর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার প্রশাসনিক নির্দেশ দেন।

বিজ্ঞাপন

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মো. খাদেমুল ইসলাম।

ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং খাদ্যে ভেজাল বা অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD