Logo

খাগড়াছড়িতে কুষ্ঠরোগী ও প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক সমাপনী কর্মশালা

profile picture
জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি
১৩ মে, ২০২৬, ১৬:২২
খাগড়াছড়িতে কুষ্ঠরোগী ও প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক সমাপনী কর্মশালা
ছবি: সংগৃহীত

কুষ্ঠরোগী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতকরণ এবং সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সেবা প্রাপ্তির বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৩ মে) সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশের উদ্যোগে “Training on Rights and Social Safety Net Services” শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মশালার উদ্বোধন করেন ডা. আনুচিং মারমা। সমাপনী বক্তব্য দেন খাগড়াছড়ি হেডম্যান অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও হেডম্যান ক্ষেত্র মোহন রোয়াজা।

বিজ্ঞাপন

সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রাম অর্গানাইজার (টিবি-লেপ) পরেশ চাকমার সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা উত্থান চৌধুরী, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আলো’র নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক পরশ চাকমা, জেলা সমন্বয়ক বীর মোহন ত্রিপুরা, সহকারী কর্মকর্তা তাতুলি ত্রিপুরাসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রশিক্ষণে কুষ্ঠরোগী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংরক্ষণ, সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সেবা গ্রহণের পদ্ধতি, মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ এবং তা মোকাবেলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি করে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD