আবু সাঈদ হত্যা : বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেপ্তার

ড. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত এই সাবেক উপাচার্যকে শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেজবাহ উদ্দীন।
তিনি জানান, আবু সাঈদ হত্যা মামলার প্রধান আসামি ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ড. হাসিবুর রশীদকে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল গ্রেপ্তার করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার রায় ঘোষণার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন সাবেক এই উপাচার্য। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশাসনিক পরিবর্তনের দাবিতে আন্দোলন শুরু হয়। সেই সময় শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ৯ আগস্ট উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক হাসিবুর রশীদ।
বিজ্ঞাপন
আবু সাঈদ হত্যা মামলাকে কেন্দ্র করে রংপুরজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। মামলায় আদালতের রায়ে ড. হাসিবুর রশীদের বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।








