Logo

সুন্দরবনে আত্মসমর্পণ করল ‘সুমন বাহিনী’র প্রধানসহ ৫ সদস্য

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
১৮ মে, ২০২৬, ১২:৪০
সুন্দরবনে আত্মসমর্পণ করল ‘সুমন বাহিনী’র প্রধানসহ ৫ সদস্য
ছবি: সংগৃহীত

সুন্দরবনের কুখ্যাত ডাকাত চক্র ‘সুমন বাহিনী’র প্রধান সুমনসহ পাঁচ সদস্য বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (১৭ মে) রাত আনুমানিক ১১টার দিকে সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকায় তারা অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, আত্মসমর্পণকারী সদস্যদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমানে বিসিজি স্টেশন দোবেকিতে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আত্মসমর্পণের সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় একনলা বন্দুক, দুটি দেশীয় পাইপগান, ২৫ রাউন্ড তাজা কার্তুজ এবং তিন রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্টরা জানান, বর্তমান সরকারের সময়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় নিয়মিত দস্যু দমন অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের ফলে দস্যু বাহিনীগুলোর মধ্যে আত্মসমর্পণের প্রবণতা বেড়েছে বলেও দাবি করা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD