রাজশাহী সঙ্গে সারাদেশে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহীতে মোটরশ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে দূরপাল্লা ও আন্তঃজেলা বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
বিজ্ঞাপন
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকদের একাংশ হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেন। এরপর থেকে রাজশাহী থেকে কোনো রুটেই বাস চলাচল করছে না বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন গত রোববার রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করে। ২১ সদস্যের ওই কমিটিতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়।
বিজ্ঞাপন
নির্বাচন ছাড়াই কমিটি ঘোষণার প্রতিবাদে শ্রমিকদের একটি অংশ সকাল থেকেই আন্দোলনে নামে এবং সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।
আন্দোলনকারীদের দাবি, ঘোষিত কমিটি বাতিল করে তিমাস মেয়াদী আহবায়ক কমিটি গঠন করে নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে। এর আগে গত ২৩ এপ্রিল ইউনিয়ন অফিসের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর শিরোইল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পালটা ধাওয়া ঘটে। টার্মিনালের পাশে থাকা বিপুল সংখ্যক দোকানেও ভাঙচুর চালানো হয়। এরই প্রেক্ষিতে ফেডারেশন সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি ঘোষনা করেন।
বিজ্ঞাপন
এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ থাকায় যাত্রীরা সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। যাত্রীদের অভিযোগ, শ্রমিকদের দ্বন্দ্বের খেসারত দিতে হচ্ছে তাদের। তারা জরুরি প্রয়োজনে বিভিন্ন গন্তব্যে যাবেন। অথচ হঠাৎ করে গাড়ি বন্ধ হওয়ায় যেতে পারছেন না।
ইসলাম নামে এক যাত্রী বলেন, তিনি দূরপাল্লার বাসের টিকিট কেটে সকালে স্টেশনে এসে দেখেন সব কাউন্টার বন্ধ। কোনো রুটেই বাস না থাকায় তাকে ফিরে যেতে হয়েছে।
যাত্রীদের অভিযোগ, শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সাধারণ মানুষকে বারবার দুর্ভোগ পোহাতে হচ্ছে।








