Logo

আড়াইহাজারে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট স্বর্ণালঙ্কার ও নগদ টাকা

profile picture
উপজেলা প্রতিনিধি
আড়াইহাজার, নারায়ণগঞ্জ
১৮ মে, ২০২৬, ১৫:১৬
আড়াইহাজারে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট স্বর্ণালঙ্কার ও নগদ টাকা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।

বিজ্ঞাপন

রবিবার (১৭ মে) দিবাগত রাতে উপজেলার সদর পৌরসভার সিবপুর গ্রামের ব্যবসায়ী কামালের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কামাল জানান, রাত আনুমানিক ২টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের বাড়ির কেচি গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নেয়।

বিজ্ঞাপন

স্থানীয়দের আশঙ্কা, আসন্ন ঈদুল আজহা সামনে রেখে এলাকায় ডাকাত চক্র আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। তাদের মতে, পুলিশি টহল ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ডাকাতির ঘটনা বাড়তে পারে।

ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ডাকাতদের শনাক্ত এবং লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD