কয়রায় ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনার কয়রা উপজেলায় ঘরে ঢুকে ভবতোষ মৃধা (৪০) নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় তার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।
বিজ্ঞাপন
রবিবার (১৭ মে) রাত ১টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ভবতোষ মৃধা মহেশ্বরীপুর গ্রামের যশো মৃধার ছেলে। ভবতোষ মৃধার গিলাবাড়ি বাজারে একটি ওষুধের দোকান ছিল।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত সিঁধ কেটে তার ঘরে প্রবেশ করে। ভবতোষ মৃধা বিষয়টি টের পেলে হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে এবং একপর্যায়ে তার শ্বাসনালি কেটে দেয় বলে অভিযোগ রয়েছে। স্ত্রী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভবতোষ মৃধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এ ঘটনায় মহেশ্বরীপুর ও গিলাবাড়ি বাজার এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।








